শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

চিকিৎসক স্ত্রীকে নির্যাতন: রংপুরে ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুরে স্ত্রী ডা.হৃদিতা সরকারের করা যৌতুক ও নির্যাতনের মামলায় রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এর বিচারক দেবাংশু কুমার সরকার ও তার পিতা সুধাংশু কুমার সরকার চন্দনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-০১ এর বিচারক।
আজ বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোস্তফা কামাল এই পরোয়ানা জারি করেন তা অবিলম্বে তামিল করার আদেশ দেন। এসময় আসামীরা অনুপস্থিত ছিলেন। আসামীদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাজার পূর্ব গ্রামে। রাষ্ট্রপক্ষের কৌশলি খন্দকার রফিক হাসনাইন জানান, ৩০ লাখ টাকা যৌতুক না দেয়ায় শারীরিক নির্যাতনের অভিযোগ এনে ডা.হৃদিতা সরকার স্বামী দেবাংশু সরকারসহ ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এ মামলা এর মধ্যে স্ত্রী ডা.হৃদিতা সরকারের স্বামী রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এর বিচারক দেবাংশু কুমার সরকার(৩২),ম্যাজিষ্ট্রের পিতা সুধাংশু কুমার সরকার চন্দন(৬০) ও ময়মনসিংহ জেলার গোলপুকুরপাড়া গ্রামের চন্দন দের ছেলে নিলয় দে সরকার (২৭),হালুয়াঘাট উপজেলার আকনপাড়া গ্রামের সুধীর কুমার সরকারের ছেলে রঞ্জন সরকার(৫০) নামে মামলা করা হয়েছে। এই মামলাটি আদালতের আদেশে পিবিআই তদন্ত করে প্রতিবেদন দেয়। প্রতিবেদনের বিরুদ্ধে এরমধ্যে বাদি নারাজি করেন। এর ফলে পিবিআই পুলিশ সুপারকে বুধবার সশরীরে আদালতে হাজির হয়ে ব্যখ্যা দিতে বলেন।
এর পর আদালতে বিচারক তদন্তের বিষয়ে পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন ও তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শেষে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ দেবাংশু কুমার সরকার ও তার পিতা সুধাংশু কুমার সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তবে এই মামলায় জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেকে বদলি করা হয়েছে। একই সাথে বাদির নারাজির আংশিক গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com