বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

ছাত্রীকে নির্যাতন ও বিবস্ত্র ভিডিও ধারণের ঘটনায় রাবি’র জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্বেগ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

নবীন এক ছাত্রীকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা হলে গত ১২ ফেব্রুয়ারী রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত ছাত্রলীগ নেত্রী ও তার সহযোগীদের অমানবিক নির্যাতন এবং বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) সকালে গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ডঃ এফ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রফেসর ডঃ মোঃ মাসুদুল হাসান খান (মুক্তা) এই উদ্বেগ জানান।
বিবৃতিতে নেতারা বলেন, আইনগত ভাবে শিক্ষার্থীদের র‌্যাগিং করা একটি শাস্তিযোগ্য অপরাধ। বিভিন্ন গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে। এই ঘটনায় ভিকটিমসহ সাধারণ শিক্ষার্থীরা এবং তাঁদের অভিভাবকগণ আতঙ্কিত হয়ে পড়েছে। এরকম ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়ার দরকার ছিল। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com