সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

জনগনের অকুণ্ঠ সমর্থনই আমার সম্বল -পাবনায় ডেপুটি স্পীকার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, বেড়া পাবনা:

জনগনের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসাই আমাকে ডেপুটি স্পীকার পদে নির্বাচিত হতে সহায়তা করেছে। এই পদ বেড়া-সাথিয়া এলাকার জনগনসহ সারা বাংলাদেশের জনগনের প্রতি আমাকে আরও বেশি দায়বদ্ধ করেছে।
পাবনা বেড়া সরকারী কলেজ মাঠে নব নির্বাচিত ডেপুটি স্পীকারের গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ শামসুল হক টুকু এমপি এ কথা বলেন।
ডেপুটি স্পীকার আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর উন্নয়ন কাজে আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে ও সহযোগিতা করতে হবে। আওয়ামীলীগ দলটি জনগনে ও উন্নয়নে বিশ্বাসী। উন্নয়ন বিরোধী সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে ও প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।
এর আগে পাবনা কাজিরহাট ফেরিঘাটে নব নির্বাচিত ডেপুটি স্পীকারকে ফুলেল শ্রদ্ধায় বরণ করে নেন কাজিরহাট স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com