মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা যুবদলের ডেঙ্গু প্রতিরোধে  ৭ দিনের কর্মসূচি ১২ নভেম্বর প্রথম ধাপে স্থানীয় সরকার নির্বাচন রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার রাজশাহী মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১ পাবনায় পদ্মায় নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ভেসে উঠলো ছাত্রদল নেতার লাশ পাবনার ফরিদপুরে ভ্যানচালক হত্যা বড়াল নদী থেকে লাশ উদ্ধার পাবনার সাঁথিয়ায় আব্দুল আজিজ হত্যা মামলার তিন আসামী গ্রেফতার লুন্ঠনকৃত করা টাকা উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ, পালিয়ে গেল কারবারিরা পাবনা প্রেসক্লাব সম্পাদককে ফাঁসাতে সাজানো ভিডিও ওসি ডিবির প্রত্যাহার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন-স্মারকলিপি রাজশাহীতে ম্যাগাজিনসহ ২ টি বিদেশী পিস্তল উদ্ধারসহ ১ জন গ্রেফতার’’

সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাজির হাসান তার বিরুদ্ধে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণের সামনে প্রকৃত তথ্য তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
লিখিত বক্তব্যে নাজির হাসান জানান, গত ২৭ জুলাই সোমবার রাত আনুমানিক ৮টার দিকে রাজশাহীর লক্ষ্মীপুর মোড়ে একাত্তর আবাসিক হোটেলের মালিক রাজু এবং পিয়াসী আবাসিক হোটেলের মালিক হাবিবের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রাজু আহত হন। তবে এ ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ, সম্পর্ক কিংবা পূর্বপরিচয় নেই। ঘটনার সময় তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছিলেন বলেও দাবি করেন। নিজের বক্তব্যের সমর্থনে ঢাকা যাতায়াতের টিকিট সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন তিনি।
সংবাদ সম্মেলনে নাজির হাসান আরও অভিযোগ করেন, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে তথ্য বিকৃত করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। তিনি দাবি করেন, কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই আমাকে ঘটনার সঙ্গে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা।
এ সময় তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়ে বলেন, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করলে এ ধরনের বিভ্রান্তির সুযোগ থাকবে না। পাশাপাশি তার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানিয়ে তিনি সত্য উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনের শেষে উপস্থিত সাংবাদিক, অতিথি ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাজির হাসান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com