শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার তদন্ত শুরু পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার

নিহত গীতা রানী আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নাধীন বারইপাড়া গ্রামের নন্দ দাসের স্ত্রী। তিনি চাচকিয়া ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।

Reading Time: < 1 minute

ইব্রাহিম খলিল,আটঘরিয়া, পাবনা :
পাবনার আটঘরিয়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে গীতা রানী (৪৫) নামে এক স্কুল শিক্ষিকাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার লাশ বাড়ির পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে ফেলে রাখা হয়। এছাড়াও হত্যাকাণ্ডের আলামত নষ্ট করতে গীতা রানীর বসতঘরে আগুন দেয়া হয়। এই নৃশংস ঘটনায় এলাকার জনমনে আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নিহত গীতা রানী আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নাধীন বারইপাড়া গ্রামের নন্দ দাসের স্ত্রী। তিনি চাচকিয়া ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে দুর্বৃত্তরা সিধ কেটে গীতা রানীর বসতঘরের ভেতরে প্রবেশ করে। তিনি বিষয়টি টের পেয়ে বাধা দিলে দুর্বৃত্তদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর লাশ বাড়ির পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে ফেলে রাখে। এরপর হত্যার আলামত নষ্টের উদ্দেশ্যে বসতঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সে সময় গীতা রানীকে খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৯ জুলাই ) দুপুরে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে লাশ দেখতে পান। খবর পেয়ে আটঘরিয়া থানা পুলিশ ৩০জুলাই দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল হক বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনের জন্য ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের সনাক্ত করার জোর তৎপরতা চালানো হচ্ছে। এলাকাবাসীর দাবি, দ্রুত হত্যার রহস্য উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হোক।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com