বুধবার, ০৩ Jun ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

জনস্বার্থে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন গুনারীতলা ইউপি সদস্য নুরানী আক্তার ও তার স্বামী সুজাউদ্দৌল্লা

Reading Time: < 1 minute

সোহাগ হোসেন স্টাফ রিপোর্টারঃ

জনসাধারণের কষ্ট লাঘবে নিজ উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করে দিলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা মহিলা ইউপি সদস্য মোছাঃ নুরানী আক্তার ও তার স্বামী যুবলীগ নেতা তরুণ সমাজকর্মী সুজাউদ্দৌল্লা। জানা গেছে,গত ভয়াবহ বন্যায় গুনারীতলা দিকপাড়াস্থ জাঙ্গালিয়া, আদারভিটা, বাজিতেরপাড়া গজারিয়া এলাকার মানুষের চলাচলের অন্যতম রাস্তাটি ভেঙ্গে যায়। রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় দীর্ঘদিন ধরে দূর্ভোগ পোহাচ্ছিলেন ওইসব এলাকার সাধারণ মানুষ। দূর্ভোগের বিষয়টি নজরে এলে ইউপি সদস্য মোছাঃ নুরানী আক্তার ও তার স্বামী সুজাউদ্দৌল্লা একাধিক দফতরে আবেদন জানিয়েছেন রাস্তাটির কাজ শুরু না হওয়ায় অবশেষে জনসাধারণের কষ্ট লাঘবে তাদের নিজ অর্থায়নে রাস্তাটি সংস্কার করে দিলেন। রাস্তাটি সংস্কার হওয়ায় স্থানীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাদের প্রতি। ০৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতি খোরশেদ আলম লাভলু বলেন, নুরানী আপা ও সুজা ভাই আমাদের এলাকার সবসময় খোঁজ খবর রাখেন। নুরানী আপা জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর থেকেই মানুৃষের বিপদে আপদেসহ নানা সামাজিক কার্যক্রমের সাথে জড়িত। রাস্তাটি সংস্কার হওয়ায় আমাদের গাড়ী ঘোড়া ঠিকমত চালাতে পারছি। ভ্যান চালক তসলিম উদ্দিন বলেন,আগে ভ্যানগাড়ি নিয়ে আসলে রাস্তা খারাপের এক্সিডেন্টের সম্ভাবনা থাকতো। রাস্তাটি সংস্কার হওয়ার আমাদের অনেক উপকার হয়েছে। আমরা তার প্রতি অশেষ ধন্যবাদ জানাই। নিজ উদ্যোগে রাস্তা সংস্কারকারী সুজাউদ্দৌল্লা বলেন, গত বন্যায় রাস্তাটি ভেঙ্গে যায়। রাস্তা ঠিক করার বিভিন্নজনের কাছে গিয়েছি,বিভিন্ন প্রকল্পে আবদেন দিয়েছিলাম কিন্তু তাতে সাঁড়া না পাওয়ায় অবশেষে আমার নিজ খরচে রাস্তাটি সংস্কার করে দিলাম। এলাকার আরও কয়েকটি জায়গায় রাস্তা খানাখন্দ ভরা পর্যাক্রমে সেগুলোও সংস্কার করবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com