বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির পক্ষে মেয়র মোস্তফার সাথে সৌজন্য সাক্ষাত

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর জেলা ও মহানগর সভাপতি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তফাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১নং সহ-সভাপতি ইমতিয়াজ আজিজ ড্যানি, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মোমেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ ছামিউল ইসলাম শুভ, সহ সাধারণ সম্পাদক নিয়ামুল সারওয়ার আসিফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সালিউর রহমান সৈকত, কেন্দ্রীয় কমিটি সদস্য ওসমান গনি, সিপু, পলিটেকনিক উইন আহবায়ক নাহিদ হাসান নিরব, নাঈম ইসলামসহ রংপুর জেলা ও মহানগর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর সরকারি কলেজ রংপুর পলিটেকনিকসহ অন্যান্য নেতৃবৃন্দ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ নং সহ-সভাপতি ইমতিয়াজ আজিজ ড্যানি বলেন, সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শ গড়া জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজ।আমরা যারা জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটিতে দায়িত্বের সাথে আছি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো।
উল্লেখ্য: গত ২৯ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আল মামুনকে সভাপতি ও আশরাফুল ইসলাম খানকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com