বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মানুষের জানমাল রক্ষার অঙ্গীকার রংপুরের নব নিযুক্ত ডিআইজি’র

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল কিংবা সন্ত্রাসীরা মানুষের জান-মাল, চলাচলের পথ বিঘিœত করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন রংপুর রেঞ্জের নব-নিযুক্ত ডিআইজি আব্দুল বাতেন। সোমবার রংপুর রেঞ্জে ডিআইজি হিসেবে যোগদান করে দুপুরে নগরীর বঙ্গবন্ধু ম্যূরালে পুস্পার্ঘ অর্পন করেন। এতে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান, মেহেদুল করিম, এসএম রশিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ডিআইজি আব্দুল বাতেন পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।রংপুর রেঞ্জের নব-নিযুক্ত ডিআইজি আব্দুল বাতেন বলেন, আমার কর্মকালে রংপুরের সর্বস্তরের মানুষ পুলিশের কাজে সহায়তা করবে বলে আশা করছি। আমি প্রত্যাশা করি শান্তিপূর্ণ রংপুরে শান্তি আরও বর্ষিত হবে। মানুষের জীবন ও সম্পদ নিরাপত্তায় পুলিশ আরও বেশি তৎপর হবে। অপরাধের বেশিরভাগ মাদক ও সম্পত্তি নিয়ে হয়। মানুষের সম্পদ রক্ষায় পুলিশ সজাগ থাকবে। সেই সাথে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে বিভাগে কিভাবে মাদকের বিস্তার রোধ করা যায় আমরা সেই ব্যবস্থা নেব।তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। নির্বাচন কমিশন নির্বাচন করার লক্ষ্যে কার্যক্রম হাতে নেবে। রাজনৈতিক দলগুলো এতে অংশ নেবে। তবে কোন রাজনৈতিক দল কিংবা সন্ত্রাসী মানুষের সম্পদ ধ্বংস, নিরাপত্তা ও চলাচলের পথ বিঘিœত করলে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com