বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নিখোঁজের ৭দিন পর কিশোরী কামরুন্নাহার কলির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা পাবনা জেলা যুবদলের ডেঙ্গু প্রতিরোধে  ৭ দিনের কর্মসূচি ১২ নভেম্বর প্রথম ধাপে স্থানীয় সরকার নির্বাচন রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার রাজশাহী মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১ পাবনায় পদ্মায় নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ভেসে উঠলো ছাত্রদল নেতার লাশ পাবনার ফরিদপুরে ভ্যানচালক হত্যা বড়াল নদী থেকে লাশ উদ্ধার পাবনার সাঁথিয়ায় আব্দুল আজিজ হত্যা মামলার তিন আসামী গ্রেফতার লুন্ঠনকৃত করা টাকা উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ, পালিয়ে গেল কারবারিরা

জামালপুরের সরিষাবাড়িতে ঝিনাই নদীতে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

শরিফ মিয়া জামালপুর:
জামালপুরের সরিষাবাড়ির ঝিনাই নদী থেকে এক প্রবাসী ও তার কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ মার্চ) সরিষাবাড়ির কৃষ্টপুর ব্রিজের কাছে ঝিনাই নদী থেকে বাবা-মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। বড় ভাইয়ের সাথে পারিবারিক বিরোধের জেরে এ দু’জনকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। জামালপুরের সরিষাবাড়ির উপজেলার কামরাবাদ ইউনিয়নের বয়সিং গ্রামের মৃত জালেক মণ্ডলের পুত্র আব্দুল আজিজ গত বিশ বছর ধরে সৌদি প্রবাসী। তিন মাস আগে আজাহার আলী মাটি কাটার এক্সকেভেটর মেশিন কেনার জন্য ছোট ভাই প্রবাসী আজিজসহ অন্য দুই ভাইয়ের কাছ থেকে টাকা নেন। কথা ছিল চার ভাইয়ের নামে মেশিনটি কেনা হবে। কিন্তু আজিজ সম্প্রতি দেশে ফেরার পর জানতে পারেন তার বড় ভাই কৌশলে মেশিনটি নিজের নামে লিখে নিয়েছেন। এ ঘটনায় আজাহারের সাথে তার অন্য তিন ভাইয়ের বিরোধ তৈরি হয়। এরপর কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এবং মামলা হয়। মঙ্গলবার (২৯ মার্চ) রাতে বিরোধ মীমাংসার জন্য পারিবারিক শালিস বৈঠক হয়। বৈঠকে মীমাংসা না হওয়ায় কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে আজাহার তার ভাড়াটিয়া লোকজন নিয়ে প্রবাসী আজিজের উপর হামলা করেন। এ হামলার পর থেকে নিখোঁজ ছিলেন আজিজ ও একমাত্র তার মেয়ে পাঁচ বছর বয়সী জান্নাত। এ ঘটনায় আজিজের স্ত্রী রোকেয়া বেগম বুধবার সরিষাবাড়ি থানায় লিখিত অভিযোগ করেন। বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ির কৃষ্টপুর ব্রিজের কাছে ঝিনাই নদীতে বাবা-মেয়ের মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে পুলিশ। একমাস আগে দেশে ফেরা আব্দুল আজিজের আবার সৌদি যাবার কথা ছিলো আগামী শুক্রবার। আর জান্নাত স্থানীয় একটি মাদ্রাসায় শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। স্বজনদের অভিযোগ, আজিজ ও তার মেয়ে জান্নাতকে তুলে নিয়ে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের ইন্ধন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com