বুধবার, ০৩ Jun ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

জামালপুরে ইফাবা’র ইমাম সম্মেলন জেলার শ্রেষ্ঠ ইমাম মাওঃ শামছুল আলম

Reading Time: < 1 minute

জাকিউল ইসলাম, দেওয়ানগঞ্জ জামালপুর :

ইসলামিক ফাউন্ডেশন জামালপুর জেলা কার্যালয় আয়োজিত প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন/২০২৩ ইং অনুষ্ঠিত হয়, জামালপুর মডেল মসজিদে সেমিনারের আগে জেলার প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের প্রশিক্ষণলব্দ জ্ঞানের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত করা হয়। ২০২২-২৩ অর্থ বছরে জেলার দেওয়ানগঞ্জ উপজেলাধীন ১নং ডাংধরা ইউনিয়নের কবিরপুর জামে মসজিদের ইমাম ও খতীব মাওঃ শামছুল আলম শ্রেষ্ঠ ইমামের তালিকায় প্রথম স্থান অধিকার করেন। জেলা সদর সহ সাতটি উপজেলার প্রায় অর্ধ সহস্রাধিক প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের নিয়ে “সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন” শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জামালপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জনাব সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। আলোচনা করেন, জামালপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের সুযোগ্য উপ-পরিচালক, জনাব আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ইমাম সমিতির সভাপতি, আলহাজ্ব মাওলানা আক্তারুজ্জামান সিদ্দিকী, মাওঃ মাসুদ,হারুন রশীদ প্রমুখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জামালপুর জেলা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ। আরোও উপস্থিত ছিলেন পুলিশ সুপার নাসির উদ্দিন আহমদ, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আরিফুল হক মৃদুল। এসময় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক মতবিনিময় সভায় বক্তাগণ বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তৃতা রাখেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com