সোমবার, ২০ Jul ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

জামালপুর মাদারগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে চলছে কোচিং সেন্টার

Reading Time: 2 minutes

সোহাগ হোসেন, মাদারগঞ্জ  জামালপুর :

চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে দেশের সকল ধরণের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু জামালপুরের মাদারগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালানোর অভিযোগ পাওয়া গেছে। পরীক্ষা শুরু থেকেই মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় ও ড্যাফোডিলে কোচিং করতে দেখা যায়। গতকাল বিকালে সরজমিন পরিদর্শন করে দেখা যায় শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে কোচিং কার্যক্রম চলতেছে। যার পৃষ্ঠপোষকতায় রয়েছে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা। খোঁজ নিয়ে জানা যায়, অফিস সহকারী সামউল ইসলাম ও দপ্তরী কমল দাস সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে কোচিং পরিচালনা করছেন।এছাড়াও ডেফোডিল,জিনিয়াস,ইউনিক ও এডভান্স নামক প্রতিষ্ঠান ও সরকারি নির্দেশ অমান্য করে কোচিং কার্যক্রম খোলা রেখেছেন। সাংবাদিক যাওয়ার পর কোচিং বন্ধের নির্দেশনার পর ও খোলা রাখার বিষয়ে জানতে চাইলে কোন উত্তর দেয়নি কর্তৃপক্ষ। সরকারি নির্দেশে বলা হয়েছে, এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে চলতি মাসের ১২ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত দেশের সব ধরণের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় ও ডেফোডিল কোচিং সেন্টার কর্তৃপক্ষ প্রতিষ্ঠান খোলা রেখেই কার্যক্রম চালাচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রশীদ টুলু বলেন, আসলে কোচিং নয়,আমরা এক্সটা ক্লাস করাই। এটির জন্য অনুমোদন রয়েছে। তারপরও বন্ধ করার জন্য আমি তাদের বলে দিমুনি। ডেফোডিল কোচিং সেন্টারের পরিচালক শফিকুল ইসলাম বলেন,আসলে কোচিং চালানো আমাদের ঠিক হয়নি। এটা আমাদের ভুল ই হয়েছে। আপনার সাথে সাক্ষাতে কথা বলমুনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইনুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে মাধ্যমিক বিদ্যালয় কোচিং করাচ্ছে বিষয়টি আমার জানা নেই।উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল বলেন, বর্তমানে এসএসসি ও সমমানের পরীক্ষা চলমান। ১২ সেপ্টেম্বর হতে ২ অক্টোবর পর্যন্ত সকল ধরনের কোচিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং কার্যক্রম চালু রাখার কোন সুযোগ নেই। খোঁজ নিয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবির ক্যাপশনঃ সরকারি নির্দেশনা অমান্য করে শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কোচিং কার্যক্রম চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com