শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

জুড়ীতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে হাজী ইনজাদ আলী স্মৃতি পরিষদ

Reading Time: < 1 minute

মোঃ মাহমুদ উদ্দিন,জুড়ী:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ ইং সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে হাজী ইনজাদ আলী স্মৃতি পরিষদ।মঙ্গলবার (৮/৮) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে ঝাঁক জমকপূর্ন ভাবে বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট তুলে দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও বিদ্যালয়ের বর্তমান পরিচালনা কমিটির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শফিক উদ্দিন আহমেদ (ডিসি)।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস. এম জাকির হোসাইন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিবুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইকবাল হোসেন শিপলুর সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারী কলেজের প্রতিষ্ঠাকালীন সাবেক অধ্যক্ষ মো: ফখর উদ্দিন আহমদ, গোয়ালবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহাব উদ্দিন আহমেদ লেমন, পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মইন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও যুবলীগ নেতা অটল কৃষান সিং সিবেন।বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী হোসেন, আমির খান, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজী, জাগরণ সমাজ কল্যান সংস্থার সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, আজির উদ্দিন, তুয়েল আহমদ, হাজী ইনজাদ আলী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রাহাত আহমদ তালুকদার, কিবরিয়া আহমদ, খালেদ সরওয়ার প্রমূখ।উল্লেখ্য, মরহুম দানবীর হাজী ইনজাদ আলী সাহেবের নামে গঠিত “হাজী ইনজাদ আলী স্মৃতি পরিষদ” এ অঞ্চলের বিভিন্ন শিক্ষা, সাংস্কৃতি, ক্রীড়া ও মানবতার কল্যানে বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ব্রিটেন প্রবাসী শরীফ আহমদ এর পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবারও ৯৩ জন এসএসসি কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।প্রধান আলোচকের বক্তব্যে এস এম জাকির তার বক্তব্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর জীবনের সংক্ষিপ্ত শিক্ষনীয় বিষয়গুলো শিক্ষার্থীদের অবগত করেন। তিনি বলেন, নিজের লক্ষ্য পৌছতে পরিবেশের সাথে প্রয়োজনে নিজেকে বদলে নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com