বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

ঝিনাইদহের কালীগঞ্জে হিরো উমেন বৃত্তি প্রদান

Reading Time: < 1 minute

সোহাগ আলী,ঝিনাইদহঃ
উঠো,জাগো,শিক্ষায় গড়ো বিকশিত ভবিষ্যত” এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে হিরো উমেন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০.৩০ টায় সুনিকেতন পাঠশালা সেমিনার কক্ষে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন এবং বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার আয়োজনে এই বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাবু প্রভাত কুমার বানার্জী, দৈনিক যায়যায়দিন পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি জনাব তারেক মাহমুদ, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী, প্রত্যুষ বিশ্বাস, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের একাউন্স অফিসার সুফিয়াখাতুন,স্বেচ্ছাসেবী যুব সংগঠন কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সভাপতি ফাওজুর রহমান সাবিত, সাধারন সম্পাদক মুজাহিদ হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল পর্যায়ে ১৭জন মেয়েকে মাসিক ৪০০ টাকা হারে তিন মাসের ১২০০ টাকা এবং কলেজ পর্যায়ে ২১জনকে মাসিক ৫০০ টাকা হারে তিন মাসের ১৫০০ টাকা করে প্রদান করা হয়। মুলত হিরো উমেন শিক্ষাবৃত্তি ২০০৩ সাল থেকে কালীগঞ্জে প্রদান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com