বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

ঝিনাইদহের কৃতি সন্তানের ইংল্যান্ডের দি অনারেবল সোসাইটি অফ লিঙ্কনস ইন বার-এট-ল ডিগ্রী অর্জন

Reading Time: < 1 minute

সোহাগ আলী,ঝিনাইদহঃ
ইংল্যান্ডের দি অনারেবল সোসাইটি অফ লিঙ্কনস ইন থেকে বার-এট-ল ডিগ্রী অর্জন করেছেন ঝিনাইদহের কৃতি সন্তান আসাদুর রহমান (রুবেল)।বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ আসাদুর রহমান (রুবেল) ইংল্যান্ডের বিখ্যাত দি অনারেবল সোসাইটি অফ লিঙ্কনস ইন থেকে বার-এট-ল ডিগ্রী অর্জন করেছেন। ব্যারিস্টার আসাদুর রহমান (রুবেল) ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরের স্বনামধন্য ব্যবসায়ী মশিয়ার রহমান ও রাশিদা খাতুনের বড় ছেলে। তিনি ঝিনাইদহ থেকে এসএসসি ও এইচএসসি এবং দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে এল.এল.বি ও এল.এল.এম ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে ২০১৩ সালে বাংলাদেশ বার কাউন্সিল ও ২০১৭ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে সুনামের সাথে আইন ব্যবসা পরিচালনা করে আসছেন।
ব্যারিস্টার আসাদুর রহমান বলেন, “আমার এই অর্জিত জ্ঞান ও ডিগ্রীর সমন্বয়ের মাধ্যমে আমি দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ করে আমার জন্মস্থানের মানুষের জন্য সহযোগিতামূলক আইনগত সেবা প্রদান করে যেতে চাই”। তার এই অর্জনে ঝিনাইদহের নানা শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com