বুধবার, ২২ Jul ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনার মানসিক হাসপাতাল কি ঠাকুরের তীর্থ ভুমি বানানোর চক্রান্ত চলছে কারা জড়িত ১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর

ডাকাতি হওয়া উদ্ধারকৃত টাকা পান ব্যবসায়ীদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

মহানগরীর শাহমখদুম থানা এলাকায় পোস্টাল একাডেমির সামনে ডাকাতির ঘটনায় উদ্ধারকৃত ২২ লক্ষ ৭৮ হাজার ৬৫ টাকা পান ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করলেন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।
বুধবার (৩০ আগস্ট), আরএমপি’র সদরদপ্তর সম্মেলন কক্ষে বিজ্ঞ আদালতের নির্দেশেক্রমে পুলিশ কমিশনার দূর্গাপুর থানার দাওকান্দি বাজারের পান ব্যবসায়ীদের প্রতিনিধি মোঃ একলাস মোল্লার জিম্মায় উদ্ধারকৃত ২২ লক্ষ ৭৮ হাজার ৬৫ টাকা হস্তান্তর করেন।
এর আগে, গত (২১ আগস্ট ২০২২) রাজশাহী দূর্গাপুরের ৮৫ জন পান ব্যবসায়ী সমিতির তিন সদস্য ঢাকায় পান বিক্রি করে ভোরে রাজশাহী বাস স্ট্যান্ডে নামেন। সেখান হতে তাঁরা দূর্গাপুর দাওকান্দি রওনা হন। পরে মহানগরীর শাহমখদুম থানার পোস্টাল একাডেমির সামনে তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশা এলে পিছন থেকে অনুসরণ করা অ্যাম্বুলেন্সে এসে তাদের গতিপথ রোধ করে ডাকাতরা অস্ত্রের মুখে ৩৪ লাখ ২৭ হাজার টাকা লুট করে নেয়। এ ঘটনায় আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিকের সার্বিক দিকনির্দেশনায় শাহমখদুম থানা পুলিশ সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় দুই দফায় সংবদ্ধ ডাকাত দলের মূলহোতা-সহ ৯জন গ্রেফতার করে। সেই সাথে ২২ লক্ষ ৭৮ হাজার ৬৫ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেন এবং ডাকতির কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্সটি জব্দ করে। গ্রেফতারকৃত সংঘবদ্ধ ডাকাতদলের দুই সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com