সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

ডিজিটালাইজেশন সম্পন্ন হলে দুর্নীতির সুযোগ থাকবে না- ডেপুটি স্পীকার

Reading Time: 2 minutes

প্রেস রিলিজ:
পাবনা, ১৪ নভেম্বর ২০২২
ডিজিটালাইজেশনের ফলে দুর্নীতির সুযোগ ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। সকল খাতে ডিজিটালাইজেশন হয়ে গেলে দেশে দুর্নীতির কোন সুযোগ থাকবে না। দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিয়েছিলেন ২০০৭ সালে, যার সুফল আজ আমরা সবাই পাচ্ছি।
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু পাবনার বেড়া উপজেলা চত্বরে আয়োজিত “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে ডিজিটাল উদ্ভাবনী বিজ্ঞান মেলা-২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে  আজ (সোমবার) প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় তিনি মেলার শুভ উদ্বোদন ঘোষণা করেন।  মোঃ শামসুল হক টুকু বলেন, একসময় ভূমি অফিস ছিল মানুষের নিকট ভোগান্তির অপর নাম, আজ ভূমি ব্যাবস্থাপনার আধুনিকায়ন হয়েছে, মানুষের ভোগান্তি অনেকাংশেই লাঘব হয়েছে। মানুষকে ডিজিটাল সেবা গ্রহণ করতে হবে, সেবার পদ্ধতি সম্পর্কে জানতে হবে। জনগন এখন অনলাইনে ডিসিআর,  খতিয়ান, নামজারিসহ নানা সেবা অনলাইনেই পাচ্ছে। ব্যাংকিং সেবা, কেনা-বেচা, চিকিৎসা সেবার অগ্রগতি, কৃষি ব্যাবস্থাপনা, শিক্ষা ব্যবস্থাপনা সকল ক্ষেত্রে আধুনিকায়নের সুবিধা ভোগ করছে।আধুনিকায়নের ফলে সমাজ এগিয়ে যাচ্ছে,  বিভ্রান্তি দূর হচ্ছে, জঙ্গিবাদ দূর হয়েছে।  মানুষকে এখন আর ভূল তথ্য দিয়ে বিভ্রান্ত করা সম্ভব নয়। মেলায় তথ্য আপা, শিশুদের  শিক্ষা দান, নারী উদ্যোক্তা, ভূমি সেবা, কৃষি সেবা, প্রাণী সম্পদ উন্নয়ন, মৎস্য চাষ পদ্ধতি সম্পর্কিত ডিজিটাল সেবার প্রদর্শনী এবং প্লাস্টিকের ব্যবহার কমানো, বিদ্যুৎ উৎপাদনে খরচ কমানো,  গ্যাস খরচ কমানো, প্রাকৃতিক উপায়ে মশা নিধন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্পর্কিত নানা বিষয়ে উদ্ভাবনী পদ্ধতির প্রদর্শনীতে অংশগ্রহণ করেন বেড়ার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীগণ। মেলা পরিদর্শন শেষে সেরা ক্ষুদে বিজ্ঞানীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু।  ক্ষুদে বিজ্ঞানীদের প্রসঙ্গে তিনি বলেন, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের এই উদ্ভাবনী এই দক্ষতাকে লালন করতে হবে। আমরা যারা বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্ব করছি আমাদের সন্তানদের মানসিক বিকাশে সহযোগীর ভূমিকা পালন করা, তাঁদের জ্ঞানের পিপাসাকে বাড়িয়ে তোলা। এসব ক্ষুদে বিজ্ঞানীরাই শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের কাঙ্খিত ডিজিটাল বাংলাদেশ গঠনে মূল ভূমিকা পালন করবে।  আগামী নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে টুকু  বলেন, জাতির পিতার মত শেখ হাসিনাও জনগনের প্রতি আস্থাশীল। প্রধানমন্ত্রী মনে করেন জনগনই সকল ক্ষমতার মালিক। আমরা জনগনের পাশে ছিলাম, আছি এবং আমাদের সবসময়ই জনগনের পাশে থাকতে হবে।  মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ সবুর আলী সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল হকসহ স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত-(মোঃ শোয়াইব), সহকারী পরিচালক (গনসংযোগ), বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com