বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

ডোমারে অধ্যাপক বাবুলের গণসংযোগ

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী:
নীলফামারী-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক খায়রুল আলম বাবুল নির্বাচনী এলাকার অন্তর্গত ডোমার উপজেলায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।মঙ্গলবার (১৮ই জুলাই) রাত ৮টায় ডোমার বাজারে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রধানতম ইশতেহার সমূহ সম্বলিত লিফলেট বিতরণ ও নৌকার পক্ষে গণসংযোগ করেন—নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নীলফামারী-১ আসন থেকে নৌকার মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক খায়রুল আলম বাবুল।এসময় আরও উপস্থিত ছিলেন—বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনছুর আলী, ডোমার পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান রাসেল, পৌর কৃষক লীগের আহ্বায়ক মোঃ আবু সাঈদ, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক তানভির রশিদ তুর্য্য, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি বিজয় রায়, উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাবেক সভাপতি মোঃ সাখাওয়াৎ আমিন সৈকত, ছাত্রলীগ নেতা আজমির রহমান রিশাদ, রায়হানুল হক তৌফিক প্রমূখ।
এবিষয়ে অধ্যাপক খায়রুল আলম বাবুল বলেন, নীলফামারী-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাই। আমার প্রধানতম ইশতেহারের মধ্যে ডোমারে একটি আন্তর্জাতিক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চিলাহাটি স্থলবন্দর পূর্ণাঙ্গভাবে চালুকরণ, ডিমলায় তিস্তা সমন্বিত ব্যবস্থাপনা ও বহুমুখী প্রকল্প বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মেহনতী মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে চাই।উল্লেখ্য, অধ্যাপক খায়রুল আলম বাবুল ২০০০ সাল থেকে ২০১৩ সাল অব্ধি ডোমার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পালন করেন এবং ২০১৩ থেকে ২০২২ অব্ধি ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। গত দুই সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com