মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ডোমারে আন্তর্জাতিক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী :
নীলফামারীর ডোমার কৃষিফার্ম সংলগ্ন স্থানে ‘ডোমার আন্তর্জাতিক কৃষি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ই আগস্ট) বিকাল সাড়ে ৫টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে ডোমার আন্তর্জাতিক কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন—নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল। দৈনিক আনন্দবাজার পত্রিকার সম্পাদক ও নর্থবেঙ্গল জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক মুফদী আহমেদ’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন—বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক মহাব্যবস্থাপক প্রকৌশলী একেএম খালেদুল ইসলাম বাবলু, ডোমার নাট্য সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, প্রবীণ শিক্ষক গোরাচাঁদ অধিকারী, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম, ডোমার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক করিমুল ইসলাম, ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক, সোনারায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ডোমার প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মোজাফফর আলী, ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শামসুদ্দিন হোসাইনী সুফী, কৃষি উদ্যোক্তা আনোয়ার হোসেন, ডোমার মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আনোয়ার হামিদ শাহিন, নীকসুর সাবেক ভিপি নুরে আলম, বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, ডোমার মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবু ফাত্তাহ্ কামাল পাখি প্রমূখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, কৃষি নির্ভর এই অঞ্চলে আন্তর্জাতিক কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে উপকৃত হবে এলাকার মানুষ। এলাকার শিক্ষার্থীরা সহ বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা এখানে পড়তে আসবে। ডোমার থেকে পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটান খুব কাছাকাছি। যার ফলে, সেখান থেকে কৃষি নিয়ে পড়তে আসবে শিক্ষার্থীরা। সবাই ঐক্যবদ্ধ ভাবে সোচ্চার হলে, সরকারের বাস্তবায়নে ডোমার আন্তর্জাতিক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com