মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ডোমারে ক্লিনিকের ভুল রিপোর্টে ১৩ বছরের শিশু গর্ভবতি তদন্ত করলো কমিটি

Reading Time: < 1 minute

এমদাদুল হক মাসুম, ডোমার নীলফামারী:
নীলফামারীর ডোমার জেনারেল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ১৩ বছরের এক মাদ্র্যাসা ছাত্রীর গর্ভবর্তী হওয়ার ভুল রিপোর্ট দেওয়ার ঘটনায় তদন্ত করলো গঠিত কমিটি। বুধবার বিকালে ক্লিনিকটিতে চার সদস্যিবিশিষ্ট তদন্ত দল তদন্ত করে। ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নাহিদা তাসনিম হিমি (তদন্ত কমিটির প্রধান), অন্যরা হলন, মেডিকেল কর্মকর্তা ডা. কামরুল ইসলাম, স্যানিটারি পরিদর্শক আলামিন রহমান ও নার্সিং ইনচার্জ আকলিমা আক্তার। ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নাহিদা তাসনিম হিমি বলেন, আমরা তদন্ত করেছি। আগামী সাত কার্যদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষকের নিকট প্রতিবেদন জমা দওয়া হবে। ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রায়হান বারী বলেন, কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত (১২ জুন) সোমবার বিকেলে পেট ব্যথার চিকিৎসা নিতে ১৩ বছরের এক মাদ্র্যাসা ছাত্রী ক্লিনিকে এলে চিকিৎসক তাকে কিছু পরীক্ষা করতে বলেন। ওই ক্লিনিকে আল্ট্রাসনোগ্রাফি ও ইউরিন পরীক্ষা করে কিশোরীকে অন্তঃসত্ত্বা বলে রিপোর্ট দেওয়া হয়। রিপোর্টটি স্বজনদের সন্দেহ হলে অন্য দুটি ক্লিনিকে একই পরীক্ষা করে জানতে পারেন, কিশোরিটি অন্তঃসত্ত্বা নয়। ভুল রিপোর্টের বিষয়টি জানাজানি হলে ছাত্রীর স্বজন ও এলাকাবাসি ক্ষিপ্ত হয়ে ডোমার জেনারেল ক্লিনিক অবরোধ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com