মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ডোমারে পাংগা শান্তি নিকেতন সরকারি প্রাঃ বিদ‍্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণে অনিয়ম

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী :
ডোমারে পাংগা শান্তি নিকেতন সরকারি প্রাঃ বিদ‍্যালয়ের গেটসহ ১৫০ মিটার সীমানা প্রাচীর নির্মানের কাজ শুরু হয়েছে।স্থানীয় সরকার প্রোকৌশল অধিদপ্তরের পিডিইপি ৪ প্রকল্পের আওতায় এই নির্মাণ কাজের সর্বমোট ব‍্যায় ধরা হয়েছে প্রায় ১৪,৬৪,৭৪৭ টাকা।
রবিবার সকাল ১০ টায় নির্মাণ কাজের সীমানা প্রাচীরের বেস ঢালাইয়ের কাজ শুরু হলে এলাকাবাসী কাজ বন্ধ করে দেয়।এলাকাবাসীর দাবী এখানে নিম্ন মানের ইটখোয়া ব‍্যাবহার করা হচ্ছে তাছাড়া বেস ঢালাইয়ে যেখানে ১০ মিলি রড দেওয়ার কথা সেখানে ৮মিলি রড ব‍্যাবহার করা হচ্ছে তাই এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে কাজ বন্ধ করে দেয়।এ বিষয়ে প্রধান শিক্ষক আতাউর রহমান ভুট্টোর সাথে কথা হলে তিনি জানান আমি ঠিকাদার মোঃ মটর সাহেবকে অনেকবার ফোন দিয়েছে তিনি আমাকে জানিয়ছেন আমি ব‍্যাস্ততা শেষ করে আসতেছি।পরে এ বিষয়ে ডোমার উপজেলার ভারপ্রাপ্ত প্রোকৌশলী আবু তৈয়বকে ফোনে সাংবাদিক পরিচয়ে জিজ্ঞেস করি যে,আপনাদের অনুপস্থিতিতে কেন বেস ঢালাইয়ের নির্মাণ কাজ শুরু হয়েছে?তখন তিনি জানান বেস ঢালাইয়ের সময় আমার অফিসের লোকজন থাকার কথা।আচ্ছা আমি বিষয়টি দেখছি বলে তিনি ফোন কেটে দেন।এ রিপোর্ট লেখা পযর্ন্ত ডোমার এলজিইডি অফিসের কোন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হননি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com