বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

News Headline :
পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

ডোমার নারী ফুটবল টুর্নামেন্ট দিনাজপুর ২ গাইবান্ধা

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী :
নীলফামারীর ডোমারে ‘উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ এর ৩য় ম্যাচে জয় পেয়েছে গাইবান্ধা জেলা নারী ফুটবল দল।
সোমবার (৪ঠা ডিসেম্বর) বিকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ফুটবল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত ‘উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্নামেন্ট’ এর ৩য় ম্যাচটি অনুষ্ঠিত হয়। আজকের খেলায় পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে দিনাজপুর জেলা নারী ফুটবল দল ও গাইবান্ধা জেলা নারী ফুটবল দল। এতে ইরা ও তানিয়ার একটি করে গোলে দর্শকদের মাতিয়ে ২-০ গোলের ব্যবধানে নিজেদের প্রথম জয় তুলে নেয় গাইবান্ধা জেলা নারী ফুটবল দল। এর আগে, ১ম ম্যাচে পঞ্চগড় জেলাকে ৩-০ গোলে হারিয়ে রংপুর জেলা নারী ফুটবল দল এবং ২য় ম্যাচে ঠাকুরগাঁও জেলাকে ৪-০ গোলে হারিয়ে লালমনিরহাট জেলা নারী ফুটবল দল জয় পেয়েছিল।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com