বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

News Headline :
রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

তিস্তা রেল সেতু সংলগ্ন চলছে পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে অবৈধ সিসা তৈরির কারখানা

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাট জেলার সদর উপজেলার ৮ নং গোকুন্ডা ইউনিয়নের তিস্তা রেলওয়ে ব্রিজের পাথর বাড়ির শেষ মাথায়।স্থানীয় এক ইউপি সদস্যের ছত্রছায়ায় চলছে পুরাতন ব্যাটারী আগুনে অবৈধ সিসা তৈরির কারখানা।
সরজমিনে গিয়ে দেখা যায় পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সিসা তৈরির কারখানাটির মালিক গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা নোসরার পাড়া গ্রামের মোঃ হজরত আলী।
এই পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সিসা তৈরির কারখানার দুষিত ধোঁয়ায় আশেপাশের গ্রামের লোকজনের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান প্রতিদিন রাত ০৯:০০থেকে ভোর ০৪.০০ ঘটিকা পর্যন্ত সময় এই কারখানায় যখন ব্যাটারীর প্লেট আগুনে জ্বালিয়ে সিসা তৈরি করে, তখন কারখানার দুষিত ধোঁয়ায় আশেপাশের দুই তিন কিলোমিটার এলাকাজুড়ে বাসা বাড়িতে থাকা কষ্ট হয়ে যায়।
চোখ মুখ জ্বালা করে। এই কারখানার এসিডের ধোঁয়া ও পানির কারণে আশেপাশের কোনো এলাকার ঘাস কেটে গবাদিপশু মৃত্যুর ভয়ে খাওয়াতে পারছেনা বলে স্থানিয়রা জানায়। কিন্তু এই কারখানার মূল মালিক হজরত আলী স্থানীয় কিছু প্রভাবশালী লোকজনকে টাকা নিয়ে ম্যনেজ করে। তাদেরকে কারখানার ভূয়া মালিক সাজিয়ে কারখানা চালানোতে ভয়ে কেউ মুখ খুলে কিছু বলার সাহস পাচ্ছেনা। তাই এলাকাবাসী এই পরিবেশের
ক্ষতিকারক পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সিসা তৈরির কারখানাটি অতি দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুড়িয়ে দেওয়ার জন্য লালমনিরহাট জেলা প্রশাসন, পুলিশ সুপার মহোদয়, সদর উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সুদৃষ্টি কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com