বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

ত্ব-হার খোঁজ মেলেনি ৬ দিনেও

Reading Time: 2 minutes

নিজস্ব প্রতিবেদক:

রংপুর থেকে ফেরার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে গত বৃহস্পতিবার নিখোঁজ হন ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। তার হদিস নেই জানিয়ে ঢাকা ও রংপুরে পরিবারের পক্ষ থেকে পুলিশকে লিখিত অভিযোগ করা হয়েছে।

নিখোঁজের ছয় দিন পরেও আবু ত্ব-হার কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও রংপুর জেলা পুলিশ বলছে, তারা কাজ করে যাচ্ছেন। কিন্তু এখনও পর্যন্ত তার অবস্থান শনাক্ত করতে পারেননি।

আবু ত্ব-হার সঙ্গে আরও নিখোঁজ হয়েছেন- আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন ফয়েজ।

এদিকে, স্বামীকে ফিরে পেতে আবু ত্ব-হার স্ত্রী সাবেকুন নাহার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি দিয়েছেন।

চিঠিতে সাবেকুন নাহার প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, আমরা অত্যন্ত উদ্বিগ্ন। কারো সহযোগিতা না পেয়ে আপনার (প্রধানমন্ত্রী) বরাবর শেষ আশ্রয় প্রার্থনা করছি। আপনাকে মা ও আমার অভিভাবক মেনে আমার দু হাত জোড় করে আমার স্বামী নিখোঁজ আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছি। আবু ত্ব-হা কোনো অপরাধ করে থাকলে তাকে আইনের কাছে সোপর্দ করা হোক।

এছাড়া মঙ্গলবার সাবেকুন নাহার স্বামীকে ফিরে পেতে পুলিশ মহাপরিদর্শক ও র‌্যাবের মহাপরিচালক বরাবরও দুটি চিঠি দেন।

এ বিষয়ে সাবেকুন নাহার বলেন, আমার স্বামী নিখোঁজ হওয়ার পর রংপুর থানায় শাশুড়ি দুটি জিডি করি। গত সোমবার পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ করি। কিন্তু আজ ছয় দিন হয়ে গেল আমার স্বামীর কোনো খোঁজ নেই। সে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। কিন্তু তার খোঁজ কেন আমরা পাব না।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, আবু ত্ব-হার স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। তার বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। তবে আবু ত্ব-হা কোথা থেকে নিখোঁজ তা আমরা নিশ্চিত নই। তিনি ঢাকা থেকে না অন্য কোথাও থেকে নিখোঁজ হয়েছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা এ বিষয়ে কাজ করে যাচ্ছি।

জানা গেছে, রংপুর সদরের বাসিন্দা আবু ত্ব-হা নিজেকে ইসলামি স্কলার (পণ্ডিত) হিসেবে পরিচয় দেন। পড়াশোনা শেষ না হলেও তিনি ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তার বহু ভিডিও ইউটিউবে ভাইরাল হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com