শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

দিনাজপুরে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চাচা মমিনুল ইসলামকে (২৩) গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত বীরগঞ্জ উপজেলার দুলাল হোসেনের ছেলে।  গতকাল সোমবার বেলা ১১টায় রংপুর র‌্যাব-১৩ এর সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিনায়ক আরাফাত ইসলাম।
তিনি জানান, গত ২৩ জানুয়ারি অভিযুক্ত আসামি মমিনুল ইসলাম তার ভাতিজিকে চকলেট দেওয়ার কথা বলে নিজ শয়ন কক্ষে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করেন। মেয়েটি সম্পর্কে তার ভাতিজি। মমিনুলের স্ত্রী মেয়েটিকে মাঝেমধ্যে তাদের ঘরে নিয়ে যেত। ওইদিন আসামির স্ত্রী ঘরে না থাকার সুযোগে শিশু মেয়েটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় মেয়েটি কান্না করতে থাকলে মমিনুল তাকে ছেড়ে দেয় এবং নিজেই ঘটনার পরে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে মেয়েটির বাবা বাদী হয়ে ২৬ জানুয়ারি মামলা দায়ের করেন। এদিকে ঘটনাটি জানাজানি হলে আত্মগোপনে চলে যান মমিনুল। বিষয়টি নিয়ে র‌্যাব-১৩ ছায়া তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে মমিনুলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ মমিনুল ইসলাম ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com