বুধবার, ০৩ Jun ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

দেওয়ানগঞ্জে মহান বিজয় দিবস বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

Reading Time: < 1 minute

শরিফ মিয়া, জামালপুর:

জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির সূর্য্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফার সভাপতিত্বে উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী আফরোজ মিতু ও পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ সঞ্চালনায়। দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সোলায়মান হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ পৌর মেয়র নুরুন্নবী অপু, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর ,দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শাজাহান আকন্দ , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান,বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার খায়রুল, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি তদন্ত মোঃ হাবিব সাত্তি ,জামালপুর – ১ আসনের এমপির প্রতিনিধি বিকাশ কবির ইমরান প্রমুখ। বিজয় দিবসে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল(১৬ ডিসেম্বর) সকালে সূর্যদয়ের সাথে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা, ৮ টায় পতাকা উত্তোলন, বেলুন ও পাঁয়রা ওড়ানো,কুচকাওয়াজ, মাচ পাস্ট,ডিসপ্লে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সব অনুষ্ঠানে অংশগ্রহন করেন। পরে আনুষ্ঠানিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com