রবিবার, ১৯ Jul ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

দেওয়ানগঞ্জের বাঘারচর বাজার মিম বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

Reading Time: < 1 minute

জাকিউল ইসলাম  দেওয়ানগঞ্জ :

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর বাজার মিম বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।অভিযানে সহযোগিতা করেন সার্ভেয়ার আঃ রাজ্জাক, ডাংধরা ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা  সোলায়মান হোসেন, সানন্দবাড়ী পিআইসির উপ পুলিশ পরিদর্শক মুন্তাজ আলী। সোমবার ১৩ মার্চ বাঘারচর বাহাজ পাড়াস্থ ইউনুস আলী (৪০) অভিযোগ তোলেন সকাল আনুমানিক ১০টার দিকে রাজ্জাক আলীর চায়ের দোকানে চা এবং পাউরুটি খেতে শুরু করি,পথিমধ্যে পাশে বসে থাকা শাহ আলম ও সাজু মিয়া পাউরুটিতে ময়লা থাকায় খেতে বাঁধা দেন। পরবর্তীতে দেখা যায় ময়লাটি মুলত কবুতরের বিষ্ঠা ছিলো। প্রত্যক্ষদর্শীরা বলেন,  সকাল ১০ টার দিকে ইউনুস আলীকে রাজ্জাকের চায়ের দোকানে পাউরুটি খেতে দেখি, হঠাৎ খেয়াল করি তার পাউরুটিতে ময়লা, সাথে সাথে খেতে নিষেধ করি। হাতে নিয়ে দেখতে পাই ময়লাটি কবুতরের বিষ্ঠা। জানা যায় পাউরুটি গুলো বাঘারচর বাজারের মিম বেকারির উৎপাদিত পণ্য।  ঘটনার পরিপ্রেক্ষিতে একই দিন বিকাল ৫ টায় দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান মিম বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দেখা যায় একই জায়গায় বেকারি, গরুর ফার্ম, মুরগীর ফার্ম, কবুতরের ফার্ম  বিভিন্ন ধরনের ময়লা আবর্জনার স্তুপ, অপরিচ্ছন্ন অবস্থায় মাছির উপস্থিতি ছিলো লক্ষণীয়।   মিম বেকারির মালিক ফরিদ মিয়া উপস্থিত না থাকায় মিস্ত্রি ফারুক মিয়ার উপস্থিতিতে ১০ হাজার টাকা জরিমানা এবং ১৫ দিনের মধ্যে বেকারি ও ফার্ম গুলো আলাদা আলাদা করতে সময় বেধে দেন নির্বাহী কর্মকর্তা এবং জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে সাংবাদিকদের জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com