বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

ধুনটে নৌকা বাইচ দেখতে যমুনার পাড়ে জনতার ঢল

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার,ধুনট বগুড়া:
ধুনট (বগুড়া) ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা দেখতে যমুনা পাড়ে জনতার ঢল নেমেছে। মঙ্গলবার (২৩ আগষ্ট) বিকেলে উপজেলার ভান্ডার বাড়ি ইউনিয়নের শিমুল বাড়িস্থ স্পারের দক্ষিণ পাশে বিশাল জলরাশিতে নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হয়ে। আকর্ষনীয় এই নৌকাবাইচ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি। গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা দেখতে যমুনার তীরে উৎসুক জনতার ঢল নামে। উপজেলা ধুনট ও এর আশেপাশের এলাকার আবালবৃদ্ধবনিতা নরনারী ঐতিহ্যবাহী এই খেলা উপভোগ করতে যমুনা নদীর পশ্চিম তীরে ভীড় করে। ভান্ডার বাড়ির শিমুল বাড়ি যুবসমাজের আয়োজিত নৌকা বাইচ খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ,কোষাধ্যক্ষ অধ্যাপক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক আফছার আলী, আওয়ামী লীগ নেতা আলেফ বাদশা, এম এ তারেক হেলাল, ভান্ডার বাড়ি ইউ পি চেয়ারম্যান বেলাল হোসেন বাবু, গোসাই বাড়ি ইউ পি চেয়ারম্যান মোকছুদুল হক বাচ্চু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, বর্তমান সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com