বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

নওগাঁর পত্নীতলায় ক্যান্সার কর্ণার নির্মাণের দাবিতে মানববন্ধন

Reading Time: < 1 minute

মোঃ হাবিবুর রহমান, নওগাঁ :
নওগাঁর পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যান্সার কর্ণার নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নো-ক্যান্সার পেশেন্ট হেল্প সেন্টার ও ইম্প্রেশন ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলে। নো-ক্যান্সার পেশেন্ট হেল্প সেন্টার এর প্রতিষ্ঠাতা সাকিল রাব্বানীর নেতৃত্বে মানববন্ধনে কৃষক, ছাত্র, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি এবং সাধারণ জনসাধারণ অংশ নেন। এসময় মানববন্ধনে বক্তারা বলেন- মরণঘাতী ক্যান্সার রোগের যদি প্রাথমিক চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে হয় তাহলে রোগীরা তাদের রোগ প্রতিরোধে বিশেষ সহযোগিতা পাবে। পত্নীতলা উপজেলায় প্রাথমিক এবং শনাক্তকারী মোট ১৭৬০ জন ক্যান্সার রোগি রয়েছে। রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে উপজেলায় ক্যান্সার কর্ণার নির্মাণ হলে প্রাথমিকভাবে তারা উপকৃত হবে। তাই ক্যান্সার চিকিৎসা সেবা নিশ্চিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ক্যান্সার কর্ণার নির্মাণ করার জোর দাবি জানান জনসাধারণ, মনববন্ধনে অন্যানের মধ্যে আদিবাসি নেতা নরেন পাহান, কৃষক নেতা মোখলেসুর রহমান, সংগঠনের সদস্য রাশেদ রানাসহ ভুক্তভোগী ক্যান্সার রোগী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com