সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহীকে গ্রিন ও ক্লিন সিটি করতে তাগিদ পাবনায় বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য নীলফামারী থেকে গ্রেফতার পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ চুরি নওগাঁর বদলগাছীতে অটোচার্জার উল্টে পোস্টমাস্টারের মৃত্যু রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ  ট্যাপেন্টাডল জব্দ, পালিয়েছে যুবক  কুষ্টিয়া লালন শাহের মাজারে এসে হামলা শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী পাবনার সাঁথিয়ায় শিবির সমর্থক ও ছাত্রদল নেতাকর্মী দ্বন্দে তিনজন আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন IPU-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে যোগ দিতে তানজানিয়ার পথে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধি দল ডোমারে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নওগাঁর বদলগাছীতে অটোচার্জার উল্টে পোস্টমাস্টারের মৃত্যু

নওগাঁর বদলগাছীতে অটোচার্জার উল্টে পোস্টমাস্টারের মৃত্যু

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঁ :

নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের রনাহারে সড়ক দুর্ঘটনায় সোহরাব হোসাইন (৫৭) নামে এক পোস্টমাস্টারের মৃত্যু হয়েছে। তিনি পাহাড়পুর ইউপির মালঞ্চা গ্রামের বাসিন্দা ও পাহাড়পুর ডাকঘরের পোস্টমাস্টার হিসেবে কর্মরত ছিলেন। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে পাহাড়পুর-জামালগঞ্জ সড়কের রনাহার সোনারপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সোহরাব হোসাইন অটোচার্জারে করে জামালগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে রনাহার সোনারপাড়া মোড়ে অটোচার্জারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় তিনি অটোর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। সোহরাব হোসাইনের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে স্থানীয়দের মধ্যে গভীর শোক ও সমবেদনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com