শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন পাবনায় ৩০ লাখ টাকা মুল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান এ মাসেই উৎপাদন শুরুর আশা রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পাবনায় ডিএনসির অভিযানে ৫৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ মহিলা গ্রেপ্তার আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকেট বিক্রি শুরু রাজশাহী নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬ পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে মৃত্যু, যুবকের পরিচয় মেলেনি রাজশাহী বিমানবন্দর ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার

পাবনার ঈশ্বরদীর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

Reading Time: < 1 minute

ওহিদুল ইসলাম সোহেল, ঈশ্বরদী পাবনা:
পাবনার ঈশ্বরদীতে মাদক মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. রবিন সরদারকে (২৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। শনিবার (১৪ নভেম্বর) রাতে পাবনা সদর থানার মজিদপুর বটতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রবিন সরদার ঈশ্বরদী পৌর শহরের মাহাতাব কলোনি (পূর্ব টেংরী) এলাকার মো. রাকিব সরদারের ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, ২০১৮ সালে ঈশ্বরদী থানায় দায়ের করা একটি মাদক মামলায় আদালত রবিন সরদারকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার রাতে এসআরবি-১২-এর সদস্যরা অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ‘মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিন সরদারকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। আগামীকাল তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাহতে প্রেরণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com