শনিবার, ০৪ Jul ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় হাবিপ্রবিতে দোয়া ও মিষ্টি বিতরণ

Reading Time: < 1 minute

মুরাদ হোসেন, হাবিপ্রবি দিনাজপুর:
অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পু-কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণের আয়োজন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অবস্থানরত বৃহত্তর পাবনা(পাবনা-সিরাজগঞ্জ) জেলার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সম্মুখে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর পরিচালক ও কৃষি রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. বিকাশ চন্দ্র  সরকার, ডরমিটরি-২ হলের হল সুপার ও বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ আবু সাঈদ, ছাত্র-পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মোমিন শেখ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইউনুস আলী ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীবৃন্দ। এসময় আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্বান্তকে কে সাধুবাদ জানাই এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির কর্মময় জীবন আরো গতিশীল ও বর্ণাঢ্য হোক এই আশাবাদ ব্যক্ত করি”।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com