মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

নালিতাবাড়ীতে মদসহ দুই যুবক আটক

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ীতে ৪৮ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাত পৌনে দশটার সময় পৌরশহরের কাচারিপাড়া মহল্লা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কাচারিপাড়া মহল্লার শান্তি চন্দ্র মন্ডলের ছেলে সাগর চন্দ্র মন্ডল (২০) ও একই মহল্লার রতন সুত্রধরের ছেলে রাতুল সুত্রধর (১৯)।পুলিশ জানায়, মঙ্গলবার রাতে পৌরসভার কাচারিপাড়া মহল্লায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই মহল্লার সাগর ও রাতুল নামের দুই যুবককে ৫ বোতল ভারতীয় রয়েল স্ট্যাগ মদসহ আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে পলাতক মাদক কারবারি উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের ছালুয়াতলা এলাকার মরাখালি গ্রামের বাসিন্দা মৃত মৃত্যুঞ্জয়ের ছেলে ভজনের (২৮) বসত বাড়ির গোয়াল ঘরের মাটির নিচ থেকে একই ব্যান্ডের আরো ৪৩ বোতল মদ উদ্ধার করে পুলিশ।বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, আটক ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বুধবার শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com