মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নিয়ামতপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ

Reading Time: < 1 minute

মো: ইমরান ইসলাম, নিয়ামতপুর নওগাঁ:
নওগাঁ নিয়ামতপুর বোরকুুড়়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সালমা খাতুনের বিরুদ্ধে চার শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার শিক্ষার্থী হলেন, উপজেলা শ্রীমন্তপুর ইউনিয়নের কুচপুকুরিয়া গ্রামের সুজাতের মেয়ে পূর্ণিমা, আনোয়ারের মেয়ে শাহনাজ, খিদিরের মেয়ে জান্নাতুন, তোতার মেয়ে সুমাইয়া। নির্যাতনে শিকার হওয়া শিক্ষার্থীরা নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এ নির্যাতনের ঘটনায় স্থানীয় এলাকার লোকজন প্রধান শিক্ষকের উপর ক্ষিপ্ত এবং প্রধান শিক্ষকের শাস্তির দাবি জানান তারা। শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, প্রধান শিক্ষক কারণে অকারণে আমাদের মেয়েদের প্রায়ই মারধর করে। শিক্ষকের ছড়ির আঘাতের কারণে আমরা সন্তানদের হাসপাতালে ভর্তি করেছি। এ ঘটনার বিচার চাই। এ বিষয়ে জানতে চাইলে, বোরকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সালমা খাতুুন বলেন, শিক্ষার্থীদের মারধর করা আমার ভুল হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার প্রনব কুমার সাহা জানান, শিক্ষার্থীদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম বলেন, বিষয়টি সম্পর্কে অবগত রয়েছি। অভিযোগ পেলে শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com