শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নিরাপদ জ্বালানি ভোক্তাবান্ধব পৃথিবী গড়তে কাজ করছে ভোক্তা অধিকার: বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো :
নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’ এই ¯েøাগানে সারা দেশের ন্যায় রংপুরেও নানা আয়োজনে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে নগরীর টাউন হল চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটি পালনের শুভ সূচনা করেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।
পরে বিভিন্ন সংগঠন ভোক্তাদের স্বার্থ রক্ষাসহ নানান শ্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুনের সমন্বয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে টাউন হল মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম বলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভেজাল ও মজুতদারি প্রতিরোধ, বাজার ব্যবস্থার সার্বিক তদারকির পাশাপাশি ভোক্তাদের জন্য প্রয়োজনীয় নিরাপদ জ্বালানির বিপণন ও বাজার ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। তিনি আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণের সুফল প্রতিটি ঘরে পৌঁছে দেয়ার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী নিষ্ঠার সাথে যথাযথ ভূমিকা রাখবে। রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ভারপ্রাপ্ত) এএফএম আনজুমান কালাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আজহারুল ইসলাম, সহকারী পরিচালক আফসানা পারভীন, কনজ্যুমার এসোসিয়েশন অফ বাংলাদেশের (ক্যাব) রংপুর জেলা সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক আহসানুল হক তুহিন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com