মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নির্বাচন প্রত্যাখান ও নতুন নির্বাচনের দাবিতে রংপুরে বামজোটের বিক্ষোভ

Reading Time: < 1 minute

রংপুর ব্যুরো:
প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রংপুর মহানগরীতে মানববন্ধন ও পথসভা করেছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুর প্রেসক্লাব চত্তর থেকে মিছিল শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলার সমন্বয়ক, বাসদ রংপুর জেলার আহ্বায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী), রংপুর জেলার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি রংপুর মহানগর কমিটির সদস্য আবির ইয়ামিন, বাসদের সদস্য সচিব মমিনুল ইসলাম প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, গত ৭ জানুয়ারি জাতির ইতিহাসে আর একটি কলঙ্কিত অধ্যায় যুক্ত হলো কিভাবে স্বৈরশাসক নিজের সিংহাসনকে পাকাপোক্ত করার জন্য জনমতকে উপেক্ষা করে ডামি ও প্রহসনের নির্বাচন আয়োজন করেছে। জনগণ সেই ভোটে অংশগ্রহণ না করে তা বয়কট করেছে। ফলে এই নির্বাচন একটি দলের নেতাকর্মীদের নির্বাচন হয়েছে । এভাবে গণতন্ত্র রক্ষার কথা বলে গনতন্ত্রকে হত্যা করেছে। বক্তারা অবিলম্বে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত প্রহসনের নির্বাচনী ফলাফল বাতিল ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com