শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

নিহতের সংখ্যা দাড়াল ২জনে। পাবনার সুজানগরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আরো ১ জনের মৃত্যু। 

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনার সুজানগরে দুই গ্রুপের সংঘর্ষে এক গৃহবধূ নিহতের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২ জনে। নিহত মুনসুর শেখ(৬০) মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে জয়ো উদ্দিন সেখের ছেলে।
আজ মঙ্গলবার (২৪মার্চ) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গতকাল সোমবার সকালে সংঘর্ষে মুনসুর গুরত্বর আহত হন। তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
জানা যায়, হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপের সঙ্গে মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের বিএনপি সমর্থক ইসলাম প্রামাণিক গ্রুপের বিরোধ চলছিল। এরই জেরে গত সোমবার (২৩ মার্চ) সকাল ৮টার দিকে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষে চায়না খাতুন (৪০) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত চায়না ওই গ্রামের শুকুর আলীর স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০জন।

পাবনার সুজানগরে দুই গ্রুপের সংঘর্ষে ২জন নিহত ১০ জন আহত

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ১২জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতেই মামলা দায়েরের কথা রয়েছে বলে ওসি আরো জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com