বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

নীলফামারীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট পরিচালনায় ১টি প্রতিষ্ঠানকে জরিমানা

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, বিএসটিআই রংপুর :
২০.০২.২০২৪ খ্রিস্টাব্দে জেলা প্রশাসন নীলফামারী এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে নীলফামারী জেলায় ০১ টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে-মেসার্স মুক্তা ট্রেডার্স, ঢেলাপীর বাজার, সদর, নীলফামারী প্রতিষ্ঠানকে বৈধ ভেরিফিকেশন সনদ বিহীন ওজন যন্ত্র ব্যবহার করায় ২০০০/- টাকা জরিমানা করে মামলা নিষ্পত্তি করা হয়। এছাড়াও মেসার্স ফ্রেন্ডস ফিলিং স্টেশন ও মেসার্স এস এস ফিলিং স্টেশন, সদর, কুড়িগ্রাম প্রতিষ্ঠান ২টির ডিজেল ও অকটেন পণ্য পরিমাপে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়া অবৈধ কারখানা চিহ্নিতকরণ ও লাইসেন্স গ্রহণের জন্য নিম্নোক্ত প্রতিষ্ঠান সমূহে সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়: ১) মেসার্স আরমান অয়েল মিল৷ কয়া গোলাহাট, সৈয়দপুর, নীলফামারী, ২) মেসার্স নূরউদ্দিন ফুড প্রোডাক্টস, বসুনিয়া মোর, সৈয়দপুর, নীলফামারী, ৩) মেসার্স সাগর শান্ত অয়েল মিল, বসুনিয়া মোর, সৈয়দপুর, নীলফামারী, ৪) মেসার্স স্নো বল আইস্ক্রিম, বাশবাড়ি, সৈয়দপুর, নীলফামারী। উক্ত ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজোয়ান ইফতেকার। প্রসিকিউটিং হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই এর পরিদর্শক (মেট্রোলজি) জনাব আহসান হাবীব এবং ফিল্ড অফিসার (সিএম) জনাব মোঃ তাওহিদ আল-আমিন। জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্বাক্ষরিত-(মফিজ উদ্দিন আহমাদ),উপপরিচালক (মেট্রোলজি) ও বিভাগীয় অফিস প্রধান, রংপুর।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com