মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নেত্রকোনায় প্রাথমিক শিক্ষা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

Reading Time: 2 minutes

রিপন কান্তি গুণ, নেত্রকোনা :
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ‘উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি’ গঠনে নীতিমালা না মেনে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। নীতিমালা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য হিসেবে থাকার কথা থাকলেও স্বজনপ্রীতি করে মানশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে থাকা সহকারী শিক্ষক মুহাম্মদ রানা আসিফ ওসমান কে সদস্য করা হয়েছে। বর্তমানে তিনি উপজেলার মানশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে রয়েছেন। মূলত তিনি ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত আছেন। তিনি নিয়মিত বেতন-ভাতাদিও তুলছেন সহকারী শিক্ষক হিসেবে। বর্তমান প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে থাকা মুহাম্মদ রানা আসিফ ওসমান সম্প্রতি প্রধান শিক্ষক হওয়ার জন্য আবেদন করেছেন। এমন ঘটনায়, উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ক্ষোভ প্রকাশ করেছেন। কমিটি গঠনের দায়িত্বে থাকা কর্মকর্তারা এ অনিয়মের বিষয়টি নিয়ে একে অপরকে দায়ী করছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রধান শিক্ষক বলেন, উপজেলায় পূর্ণ দ্বায়িত্বপ্রাপ্ত অনেক প্রধান শিক্ষক রয়েছেন। অথচ দুঃখের বিষয় স্বজনপ্রীতি রক্ষায় নীতিমালার তোয়াক্কা না করেই শিক্ষা কমিটি গঠনে একজন সহকারী শিক্ষককে ওই কমিটিতে সদস্য করা হয়েছে। এটা আমাদের জন্য অসম্মানজনক ও লজ্জার।
সংশ্লিষ্ট তথ্যসূত্রে জানা গেছে, ১৬ সদস্য বিশিষ্ট মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটিতে স্থানীয় সংসদ সদস্য কমিটির উপদেষ্টা, উপজেলা চেয়ারম্যান কমিটির চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমিটির নির্বাহী ভাইস চেয়ারম্যান, দু’জন উপজেলা ভাইস চেয়ারম্যান হবেন কমিটির ভাইস চেয়ারম্যান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কমিটির সদস্য সচিব। এছাড়া কমিটির সদস্য হিসেবে আছেন উপজেলা প্রকৌশলী, পৌরমেয়র, একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, দু’জন শিক্ষানুরাগী, একজন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ও একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তবে নিয়মানুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য হওয়ার কথা থাকলেও স্বজনপ্রীতির কারণে কমিটিতে প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে থাকা সহকারী শিক্ষককে সদস্য করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান গত ৯ নভেম্বর মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি অনুমোদন দেন।
এ বিষয়ে তিনি জানান, স্থানীয় রাজনীতিবিদদের সঙ্গে পরামর্শ করেই কমিটি গঠন করা হয়েছে। সেখান থেকে যে কমিটি আমার কাছে দেওয়া হয়েছে আমি শুধু সেটা অনুমোদন করেছি।
তিনি আরও বলেন, মুহাম্মদ রানা আসিফ সহকারী শিক্ষক হলেও বর্তমানে তিনি প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে থাকায় আমরা তাকে প্রধান শিক্ষকই মনে করি। নীতিমালা অনুযায়ী এমন নিয়ম আছে কিনা? এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সংশোধন করা হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, মুহাম্মদ রানা আসিফ পদের দিক থেকে সহকারী শিক্ষক তবে, বর্তমানে তিনি প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে রয়েছেন।
এমন ঘটনা নিয়মের পরিপন্থী কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সুপারিশে রানা আসিফকে সদস্য করা হয়েছে।
মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, মানশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুহাম্মদ রানা আসিফ যে সহকারী শিক্ষক এটা আমার জানা ছিল না। শিক্ষা কর্মকর্তাও এটা আমাকে অবহিত করেননি। বিষয়টা নিয়ে শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com