সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পবার চরাঞ্চলসহ ১৯টি এতিমখানায় ইউএনও’র উদ্যোগে দুম্বার মাংস বিতরণ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
সৌদি আরব সরকারের পাঠানো দুম্বার মাংস রাজশাহীর পবা উপজেলার ১৯টি এতিমখানায় বিতরণ করেছেন পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ চত্বরে ১৯টি এতিমখানায় ৫৫০ কেজি দুম্বার মাংস বিতরণ করা হয়।
এসময় পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী আবু বাশির-সহ সংশ্লিষ্ট এতিমখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ‘পবা উপজেলার অসহায় ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য সৌদি আরব সরকারের পক্ষ থেকে ২২ কার্টন দুম্বার মাংস পাঠানো হয়েছে। তালিকা অনুযায়ী দুম্বার মাংস এতিমখানায় বিতরণের নির্দেশ দেওয়া আছে। সেই অনুযায়ী উপজেলায় তালিকাভ‚ক্ত ১৯টি এতিমখানায় এই মাংস বিতরণ করা হয়েছে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী আবু বাশির জানান, পবা উপজেলায় ২২ কার্টন মাংস বরাদ্দ দেওয়া হয়। ২৩ জানুয়ারি উপজেলা পরিষদে বরাদ্দ দেওয়া এ মাংস আসে। প্রতিটি কার্টনে প্রায় ২৫ কেজি করে মাংস আছে। সে হিসাবে ২২ কার্টনে ৫৫০ কেজি মাংস ছিল। গত রাতেই দুম্বার মাংসের কার্টনগুলো বিতরণ করা হয়।
চরাঞ্চলের এতিমখানা’র শিক্ষক বলেন, গতকাল রাতে ইউএনও মহোদয় ২ প্যাকেট মাংস এতিমখানায় দিয়েছেন। সেখানে প্রায় ৫০ কেজি মাংস ছিল। সেগুলো রান্না করে, মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীদের খাওয়ানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com