রবিবার, ৩১ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

পলাশবাড়ীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে ইউএনও

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়ন পরিষদ কার্যলায় এবং বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজ পরিদর্শন করলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান রিহান।সোমবার দুপুরে উপজেলার বরিশাল ইউপি কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রমের বিভিন্ন শাখা-প্রশাখা পরিদর্শন তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান। এছাড়াও ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট ডিজিটাল সেন্টার, ক্যাশবহি, বিভিন্ন তথ্য-উপাথ্য রেজিষ্টার বহি দর্শনসহ ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের বাস্তবায়নে দু’টি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান সাংবাদিক রফিকুল ইসলাম সরকার, ইউপি সচিব মো. আমিনুর রহমান ও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।অপরদিকে; অত্র ইউপি’র ঐহিত্যবাহী বিদ্যাপীঠ বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন। প্রথমে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ইউএনও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি মননশীল হয়ে পাঠদানসহ বিভিন্ন কলাকৌশল অবলম্বনের মাধ্যমে শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অতিরিক্ত মনোনিবেশ হওয়ার আহবান জানান। এসময় কলেজের সভাপতি খাজা নাজিম উদ্দিন ও অধ্যক্ষ একেএম আব্দুর নুর ছাড়াও শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com