সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পল্লী চিকিৎসকগণ মানুষের বিপদের বন্ধু-ডিপুটি স্পিকার

Reading Time: < 1 minute

বিজ্ঞপ্তি
পল্লী চিকিৎসকগণ মানুষের বিপদের বন্ধু। তাঁরা মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা-সেবা দিয়েছেন। সুদক্ষ পল্লী চিকিৎসকদের সম্মানের সহিত টিকিয়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিৎ। এছাড়া সকল পেশাদার চিকিৎসকেরও উচিৎ পদায়ন-তদবির না করে উপজেলা ও গ্রাম পর্যায়ে সেবা দেয়ার মানসিকতা তৈরি করা। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি নূরজাহান কনভেনশন সেন্টার, শালগাড়িয়া, পাবনায় আয়োজিত বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, পাবনা জেলা শাখার বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। ডেপুটি স্পীকার বলেন, সমাজকে মাদক ও ধুমপানমুক্ত রাখতে পল্লী চিকিৎসকগণ জনগননের মাঝে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে রোগীর সংখ্যা অনেকাংশে কমে যেতে পারে। এটি নিশ্চিত করতে হলে সবার আগে চিকিৎসকদের ধুমপান ত্যাগ করতে হবে। ধুমপায়ী চিকিৎসক নিজের ও রোগীর উভয়ের জন্যই ক্ষতিকর।
ডেপুটি স্পীকার বলেন,  সুস্থ্য, দক্ষ মানবসম্পদ গড়তে স্বাস্থ্য-সেবা মানুষের দোরগোড়ায় পৌছাতে হবে। এক্ষেত্রে পল্লী চিকিৎসকগণ বড় ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, রাষ্ট্রের মালিক জনগন, মালিক হিসেবে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ভূমিকা রাখতে হবে। করোনা ও যুদ্ধের প্রভাব থাকায় মানুষের কিছুটা ভোগান্তি হচ্ছে, এটা কেটে যাবে। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়।
ডা. মোঃ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে,  ডা. মোঃ মমতেহান জান্নাত প্রিন্স সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আ স ম আব্দুর রহিম পাকন,  ডাঃ মোঃ সবুজ অালী, ডাঃ মোঃ আক্কাস আলী। অনুষ্ঠানে পাবনা জেলা পল্লী চিকিৎসক সমিতির গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com