সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা  জিকো’কে গণসংবর্ধনা 

Reading Time: < 1 minute

এম.জে সুলভ, পাবনা:
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও সাঁথিয়ার ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আলম পিন্চুর ছেলে সাজিদ হাসান জিকোকে গণসংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী। এ সময় ক্ষেতুপারা ইউনিয়নের সর্বস্তরের সাধারন মানুষ সাজিদ হাসান জিকোকে ফুলের তোরা এবং ফুলের মালা দিয়ে সংবর্ধনা প্রদান করে। সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় সাঁথিয়া উপজেলার মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে ঢাকা থেকে সুজানগরের দ্বারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসে পৌঁছান সাজিদ হাসান জিকো। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শত শত নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানান। পরে তাকে নিয়ে শতাধিক মাইক্রোবাস ও মোটরসাইকেল যোগে বিশাল বহর নিয়ে মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নিয়ে আসা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, সহ-সভাপতি কার্তিক চন্দ্র সাহা,  সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আলম পিন্চু, নন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মোল্লা, মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান, ক্ষেতুপাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ আলী সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।  সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা থেকে আগত শিল্পীরা গান পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com