সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনায় পৈত্রিক সম্পর্ত্তি ফিরে পেতে বড় ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Reading Time: < 1 minute

এম.আর রাসেল হোসেন, পাবনা :

দালতের আদেশ অমান্য করে পৈতৃক সম্পত্তির ওয়ারিশ সুত্রে ভাগ বন্টন না করে জোর পুর্বক ভোগ দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক সাংবাদিকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ডাঃ রেহেনা খাতুন ও তার ছোট ভাই মোঃ ইয়াকুত আলী মৃধা গত বৃহস্পতিবার দুপুরে পাবনা শহরের পাথরতলায় তাদের পৈত্রিক সম্পতির সামনে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তারা বলেন, তারা নাবালক থাকা অবস্থায় তাদের বাবা-মা মারা যায়। তার বড় ভাই ইয়াছিন আলী ওরফে রতন মৃধা পৈতৃক সম্মত্তি দেখাশুনার জন্য দায়িত্ব গ্রহন করেন। পরবর্তিতে তারা সাবালক হলে সম্পর্ত্তির দাবি করলে বড় ভাই রতন মৃধা একটা ভুয়া পাওয়ার অব এটনি দেখিয়ে বলে তার মা সকল সম্পর্ত্তি তাকে লিখে দিয়ে গেছে। পরে ছোট ২ ভাই বোন আদালতের স্মরনাপন্ন হলে আদালত পাওয়ার অব এটনি বাতিল করে দেশের প্রচলিত আইনে সম্পর্ত্তি বাটোয়ারার নির্দেশ দেন। দীর্ঘদিন পার হলেও আদালতের নির্দেশ অমান্য করে বড় ভাই রতন মৃধা তাদের সম্পত্তি না দিয়ে হুমকি প্রদর্শন করছে। আদালতের নির্দেশ অনুযায়ী তাদের সম্পত্তি ফেরত পেতে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডাঃ রেহেনা ইয়াছমিন। উপস্থিত ছিলেন ছোট ভাই ইয়াকুত আলী মৃধাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com