সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

Reading Time: < 1 minute

এস এম আলম, পাবনা :

মুক্তিযোদ্ধাদের কাছ থেকে জোর পুর্বক চাঁদা আদায় এবং নানাভাবে হয়রানীর অভিযোগে পাবনায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য সাইফুল ইসলাম বাবলুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধাদের একাংশ। পাবনা প্রেসকা¬ব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, বাবলুর নেতৃত্বাধীনএকটি গ্যাং ব্যাংক থেকে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলনের সময় জোর পূর্বক চাঁদা আদায় করে থাকে। চাঁদা না দিলেই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে অভিযোগ দিয়ে বন্ধ করে দেয়া হয় ভাতা। অবিলম্বে তার অপসারন দাবী করেন তারা। সম্মেলনে বক্তব্য দেন,বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর ড. মীর্জা মনসুর, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ সেলিম, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম পানসের, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম রেজা, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. তোরাবআলী। এ সময় উপস্থিত ছিলেন প্রায় অর্ধ শতাধিক মুক্তিযোদ্ধাগণ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com