বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

News Headline :
পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

পাবনায় ভোট বর্জনে ডা. নোমানের লাল কার্ড প্রদর্শনী ও লিফলেট বিতরণ

Reading Time: < 1 minute

আর কে আকাশ, পাবনা:
নির্বাচন কমিশনারকে লাল কার্ড প্রদর্শনী এবং সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে অসহযোগ আন্দোলন এবং ৭ জানুয়ারির প্রহসনের ডামি নির্বাচন বর্জনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে পাবনায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সকাল সাড়ে ৯টায় পাবনা শহরের আতাইকুলা সড়কের বিভিন্ন এলাকায় পাবনা জেলা বিএনপি’র সদস্য ও ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান এর নেতৃত্বে এ লিফলেট বিতরণ ও লাল কার্ড প্রদর্শন করা হয়। এসময় জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, কৃষকদলের সভাপতি শফিউল আলম শফি, তাঁতীদল নেতা মুন, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলামসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় ডা. আহমেদ মোস্তফা নোমান জনগণ ও দেশপ্রেমিক ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না। অন্যকেও যেতে না বলুন। আপনারা এই নির্বাচন বর্জন করুন। তিনি বলেন, অহযোগ আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com