শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

পাবনায় মানবকল্যাণ ট্রাস্টের ৪ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ

পাবনায় মানবকল্যাণ ট্রাস্টের ৪ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ

Reading Time: < 1 minute

আরিফ আহমেদ সিদ্দিকী, পাবনা :
পাবনার একমাত্র দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান মানবকল্যাণ ট্রাস্ট সিংগা থেকে সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় ৪ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীরা হলো; পাবনা সদর উপজেলার দোগাছি গ্রামের চাঁদ আলী প্রামানিকের ছেলে আল আমিন হোসেন ২.৯২, রাজশাহীর বাঘার খায়েরহাট গ্রামের জালাল উদ্দিনের ছেলে রবিউল ইসলাম ৩.৪২, সাঁথিয়ার আব্দুস সাত্তার মোল্লার ছেলে আব্দুস সবুর ২.৯০ ও সদরের চরতারাপুর গ্রামের ইসাহাক প্রামানিকের ছেলে শাকিল প্রামানিক ২.৮৩ জিপিএ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে।
ট্রাস্ট সূত্র জানায়, ট্রাস্টের শিক্ষার্থী আল আমিন হোসেন ও রবিউল ইসলাম দোগাছি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে, আব্দুস সবুর শহীদ এম মনসুর আলী কলেজ থেকে এবং শাকিল প্রামানিক ইসলামিয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। দৃষ্টিপ্রতিবন্ধী এই শিক্ষার্থীরা ট্রাস্টের সার্বিক খরচে আবাসিকে থেকে পড়ালেখা করে। তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কাজে নিজেদের সম্পৃক্ত করবে এমন অনুভূতি ব্যক্ত করে। ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর (অবঃ) আলহাজ্ব আবুল হোসেন ও ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক আলহাজ্ব ড. মোঃ আলমগীর হোসেন জানান, দৃষ্টিপ্রতিবন্ধী, এতিম, দরিদ্রম হতদরিদ্র ও অভিভাবকহীন ছেলেদের মানবকল্যাণ ট্রাস্টের নিজস্ব খরচে থাকা, খাওয়া, চিকিৎসাসহ পড়ালেখা করানো হয়। প্রতিবছরই এই প্রতিষ্ঠান থেকে এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পরীক্ষায় শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতিত্বের সাক্ষর রাখছে। দেশের বিভিন্ন স্থান থেকে দৃষ্টিপ্রতিবন্ধীদের এই ট্রাস্টে বিনা পয়সায় লালন পালন করে দক্ষ করার পর কর্মস্থলে চলে যায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com