বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

পাবনায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি:
র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা

পাবনা র‌্যাব কর্তৃক সাজাপ্রাপ্ত ০১ জন পলাতক আসামী গ্রেফতার।

অদ্য ২৬ নভেম্বর, ২০২২ তারিখ ১৪.৪০ ঘটিকায় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার সুজানগর থানাধীন সুজানগর বাজারে খান ফার্মেসীর সামনে অভিযান পরিচালনা করে সিআর মামলা নং-৪৬/১৫ (পাবনা সদর), দায়রা নং-৭২০৬/১৫, প্রসেস নং-১৪৩/১৭; ধারাঃ এন. আই. এ্যাক্ট-১৩৮ মোতাবেক বিজ্ঞ আদালতের রায়ে সাজাপ্রাপ্ত এবং সিআর-৫৭০/১৩, টিআর-৫৯১/১৩; ধারাঃ পেনাল কোড ৪২০ মোতাবেক বিজ্ঞ আদালতের রায়ে ‘০২ (দুই) বছরের বিনাশ্রম কারাদন্ড’ সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সোহেল ইকবাল (৪২), পিতা-মৃত-আব্দুল লতিফ শেখ, সাং-তারাবাড়িয়া, থানা-পাবনা, জেলা-পাবনাকে গ্রেফতার করে। উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ পলাতক পলাতক ছিল। পরবর্তীতে উক্ত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার পাবনা থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত-কিশোর রায়, সিনিঃ এএসপি ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com