বুধবার, ২২ Jul ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

News Headline :
পাবনার মানসিক হাসপাতাল কি ঠাকুরের তীর্থ ভুমি বানানোর চক্রান্ত চলছে কারা জড়িত ১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর

পাবনায় সিসিডিবি’র উদ্যোগে বাল্য বিবাহ যৌতুক প্রতিরোধে ধর্মীয় নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান, পাবনা:
পাবনার জালাল পুর সিসিডিবি সিপিআরপির সহযোগিতায়,বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং প্রতিরোধ এবং সামাজিক শান্তি সম্প্রীতির বিকাশের লক্ষে স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা, স্কুল শিক্ষক শিক্ষিকা এবং ফোরাম নেতার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনা সদর উপজেলার জালাল পুর সিসিডিবি প্রশিক্ষণ কক্ষে বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং প্রতিরোধ এবং সামাজিক শান্তি সম্প্রীতির বিকাশের লক্ষে স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা, স্কুল শিক্ষক শিক্ষিকা এবং ফোরাম নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিসিডিবি’র এরিয়া ম্যানেজার মিঃ ডেনিস মারান্ডীর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার পিটার সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন, গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন।এ সময় আরো বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ ফেলোশিপ পাবনার পালক রেভাঃ ইসাহাক সরকার, পাবনার ওয়াইডাব্লিউসিএ সাধারণ সম্পাদিকা মিসেস হেনা গোস্বামী, ইমাম আমিরুল ইসলাম, ধর্মীয় শিক্ষক জাহাঙ্গীর হোসেন,কাজী আবদুস শুকুর, সাংবাদিক মনিরুজ্জামান, সভানেত্রী চাম্পা খাতুন,সমাজ নেতা আমিরুল ইসলাম মিলন, ইউপি সদস্য শরিফুল ইসলাম রাকিস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com