রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

পাবনায় স্কয়ার কিন্ডার গার্টেন স্কুল ও কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান 

Reading Time: < 1 minute

এস এম আলম, পাবনা :

উৎসব মুখোর পরিবেশে পাবনায় অনুষ্ঠিত হয়েছে স্কয়ার কিন্ডার গার্টেন স্কুল ও কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে স্কুল ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতেই স্কুলের ব্যবস্থাপনা কমিটিরস ভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু এ স্কুল থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের মেধা তালিকায় চতুর্থ স্থান অধিকারী কৃতি শিক্ষার্থী নুরুল মাহিরকে সংবর্ধিত করেন। পরে তিনি স্কুলের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে নাচ, গান নাটিকাসহ নানা আয়োজনে সাজানো মনোমুগ্ধকর অনুষ্ঠানটি উপভোগ করেন। স্কুলের অধ্যক্ষ খতিব শাহনাজ সুলতানার সার্বিক তত্তাবধায়নে আয়োজিত অনুষ্ঠানটি আরো উপভোগ করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, অতিরিক্ত জেলা জজ ইসরাত জাহান মুন্নী, উপ-পরিচালক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পাবনা কামরুল হাসান,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়রসহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, জেলা ট্রাক ও ট্যাংক লড়ি মালিক সমিতির সভাপতি শামসুর রহমান খান মানিক, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, পাবনা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট কমিটির সভাপতি হুমায়ুন কবীর খোকনসহ স্থানীয় বিশিষ্ট জনেরা। পরে স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com