বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

পাবনার আটঘরিয়ায় পরকিয়া প্রেমিক ও প্রবাসীর স্ত্রী এবং বেড়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কাজের সময় স্থানীয়দের হাতে আটক

পাবনার আটঘরিয়ায় পরকিয়া প্রেমিক ও প্রবাসীর স্ত্রী এবং বেড়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কাজের সময় স্থানীয়দের হাতে আটক

Reading Time: 2 minutes

জাহাঙ্গির হোসেন ও বেড়া নিজস্ব সংবাদদাতা:
পাবনার আটঘরিয়া পৌর সদরের বাঁশ হাটা সংলগ্ন একটি দোতলা ভবনে অনৈতিক কাজের অভিযোগে এক প্রবাসীর স্ত্রী ও এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (৩ জুন) ভোররাতে প্রবাসীর স্ত্রীর বাড়িতে  এই ঘটনা ঘটে। পাবনার  বেড়া উপজেলার হাটুরিয়া  নাকালিয়া  ইউনিয়নের মোহনগন্জ মালদা পাড়ায় প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া প্রেমের জেরে দৈহিক মেলামেশা করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছে প্রেমিক-প্রেমিকা।
আটককৃতরা হলেন- ওই বাড়ির মালিক ও সিঙ্গাপুর প্রবাসী মোঃ বকুল হোসেনের স্ত্রী মোছাঃ শারমিন খাতুন (৩০) ও পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়ন থেকে আসা রাজমিস্ত্রী মোতাই ওরফে আবু বক্কর (৩২)।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাড়ির মালিক দীর্ঘদিন যাবত প্রবাসে থাকেন। রাজমিস্ত্রী মোবাইল ওরফে আবু বক্করের সাথে প্রবাসীর স্ত্রী শারমিন খাতুনের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর আত্মীয় পরিচয়ে আবু বক্কর ওই বাড়িতে যাতায়াত এবং রাত্রিযাপন শুরু করে। অপরিচিত লোকের আনাগোনা ও রাত্রি যাপন করা দেখে বিষয়টি আশপাশের লোকজনের সন্দেহের দৃষ্টিতে পড়ে।
ঘটনার দিন রাতে রাজমিস্ত্রী আবু বক্কর প্রবাসীর স্ত্রী শারমিনের বাড়িতে প্রবেশ করলে স্থানীয় প্রতিবেশীরা নজরদারিতে রাখে। শেষ রাতে এলাকাবাসী তাদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলে। এরপর উত্তেজিত জনতা উত্তম-মধ্যম দেয়ার সময় আটঘরিয়া থানার পুলিশ জনতার রোষানল থেকে উদ্ধার করে তাদেরকে থানায় নিয়ে যায়।
থানা সূত্রে জানা যায়, আটকের পর প্রবাসীর স্ত্রীর পরিবারের সদস্যরা এবং স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তি বিষয়টি সামাজিকভাবে ধামাচাপা দিতে থানায় বসে দফায় দফায় বৈঠক করেন। পরে প্রবাসীর স্ত্রী শারমিন খাতুনকে তার পরিবারের হাতে হস্তান্তর করা হলেও রাজমিস্ত্রি মোতাই ওরফে আবু বক্করকে জেল হাজতে প্রেরণ করা হয়। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে।

পাবনার আটঘরিয়ায় পরকিয়া প্রেমিক ও প্রবাসীর স্ত্রী এবং বেড়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কাজের সময় স্থানীয়দের হাতে আটক

এদিকে পাবনার বেড়ায় প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করার সময় স্থানীয়দের হাতে যুবক আটক পরে আপোষ রফা।
পাবনার  বেড়া উপজেলার হাটুরিয়া  নাকালিয়া  ইউনিয়নের মোহনগন্জ মালদা পাড়ায় প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া প্রেমের জেরে দৈহিক মেলামেশা করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছে প্রেমিক-প্রেমিকা। পরকিয়া প্রেমিকার সাথে মেলামেশা করার সময় প্রেমিকসহ প্রবাসীর স্ত্রী স্থানীয়দের হাতে আটক হন। আজ বুধবার সকাল ১১ টায়  দিকে এ ঘটনা ঘটে।  প্রেমিক স্থানীয় এম এ রশিদের ছেলে  রুবেল  (২৫)।
রুবেল প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। প্রেমিক/প্রেমিকা স্থানীয়দের হাতে আটক হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লাবিব জানান ঘটনা স্থলে পুলিশ গিয়েছিল। পুলিশ গিয়ে সেখানে স্বাভাবিক পরিস্থিতি দেখতে পেয়ে চলে আসে। তবে এই ঘটনায় থানায় কোন পক্ষ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com